দেশ
img

BSNL-এর নতুন স্কিমে গ্রামেই আয়ের সুযোগ!

গ্রামের যুবকদের জন্য বড় সুযোগ নিয়ে এলো BSNL। এবার নিজের গ্রামেই ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিয়ে তৈরি হতে পারেন উদ্যোক্তা, আর প্রতিটি ব্রডব্যান্ড সংযোগ থেকেই মিলতে পারে কমিশন। কী এই নতুন BharatNet Udyami Scheme? 
দেশের প্রত্যন্ত গ্রামে দ্রুত ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে BSNL চালু করেছে BharatNet Udyami Scheme। এই প্রকল্পে গ্রামের যুবক, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য ও পঞ্চায়েত প্রতিনিধিদের ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত করা হবে।উদ্যোক্তাদের গ্রাম পঞ্চায়েত স্তরে অপটিক্যাল লাইন টার্মিনাল বসানো এবং গ্রামবাসীদের BSNL Fiber বা FTTH সংযোগ নিতে সহায়তা করতে হবে। এর জন্য BSNL দেবে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা।সবচেয়ে বড় আকর্ষণ, নিজের এলাকার প্রতিটি সক্রিয় ব্রডব্যান্ড সংযোগের মাসিক বিলের ওপর মিলতে পারে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন। পাশাপাশি গ্রাহকদের জন্য থাকছে মাত্র ২৫৯ টাকা মাসিক প্ল্যানে ২৫ Mbps স্পিড, আনলিমিটেড কলিং ও OTT সুবিধা।এই স্কিমে যোগ দিতে সামান্য এককালীন অনবোর্ডিং ও অবকাঠামো খরচ রয়েছে। আবেদন করা যাবে নিকটবর্তী BSNL CSC অথবা স্থানীয় BSNL অফিসে যোগাযোগ করে।
গ্রামের উন্নয়নের সঙ্গে নিজের আয়ের নতুন পথ—BSNL-এর এই উদ্যোগ কতটা সফল হয়, এখন সেদিকেই নজর।
মাসে হাজার হাজার টাকা আয়? কীভাবে মিলবে ৫০% পর্যন্ত কমিশন?