ত্রিপুরা
img

আগরতলা স্মার্ট সিটিতে বেতন সংকট, ক্ষোভে শ্রমিকরা

আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের অধীনে শহরের বিভিন্ন এলাকায় চলা কাভার ড্রেন নির্মাণ কাজে শ্রমিকদের বকেয়া মজুরি না পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে।,
শ্রমিকদের অভিযোগ, কাজ করানো হলেও দীর্ঘদিন ধরে তাদের মজুরি ও বকেয়া টাকা পরিশোধ করা হচ্ছে না।এতে শ্রমিক সর্দারদের মধ্যেও অসন্তোষ ছড়িয়েছে।এই বিষয়ে শ্রমিকরা প্রথমে আগরতলা স্মার্ট সিটি সিইও-র সঙ্গে দেখা করেন এবং পরে শ্রম দপ্তরে অভিযোগ জানান।শ্রম দপ্তরে মালিকপক্ষ ও শ্রমিকদের নিয়ে বৈঠক হলেও কোনো সমাধান সূত্র মেলেনি বলে অভিযোগ।শ্রমিকদের দাবি, অবিলম্বে তাদের বকেয়া মজুরি পরিশোধ করতে হবে, নইলে আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তারা।
তাহলে কি স্মার্ট সিটির বড় প্রকল্পেই লুকিয়ে আছে শ্রমিক অসন্তোষের আগুন?নাকি এবার সামনে আসবে আরও বড় আর্থিক অনিয়মের চিত্র