ত্রিপুরা
img

মন্ত্রীর এলাকাতেই আতঙ্ক! প্রশ্নের মুখে প্রশাসন

ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার ফটিকরায় এলাকায় পথ কুকুরের তাণ্ডবে অতিষ্ঠ সাধারণ মানুষ। হাসপাতাল রোডসহ বিভিন্ন এলাকায় প্রতিদিনই বাড়ছে কুকুরের আক্রমণ ও দুর্ঘটনা। অভিযোগ, প্রশাসনের উদাসীনতায় সমস্যার সমাধান হচ্ছে না।
অভিযোগ, ফটিকরায় হাসপাতাল রোড ও আশপাশের এলাকায় ২৪ ঘণ্টাই দাপিয়ে বেড়াচ্ছে পথ কুকুরের দল।রাস্তা দিয়ে চলাচলের সময় হঠাৎ আক্রমণে আহত হচ্ছেন পথচারী ও বাইক আরোহীরা।স্থানীয় বাসিন্দা কৃষ্ণ মাহিষ্য দাস জানান, ভোর থেকে রাত পর্যন্ত কুকুরের তাণ্ডব চলছে।তার ছেলেও কুকুরের আক্রমণে বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে বলে দাবি করেন তিনি।আরেক বাসিন্দা মিন্টু দে বলেন, কুকুরের দল রাস্তা দিয়ে গেলেই তাড়া করে কামড়ে দেয়।গত কয়েক বছর ধরেই এই সমস্যা চলছে বলে অভিযোগ তাঁর।সবচেয়ে বড় অভিযোগ উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে।মন্ত্রীর নির্বাচনী কেন্দ্র হওয়া সত্ত্বেও কেন এই সমস্যা সমাধানে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না, তা নিয়েই প্রশ্ন উঠছে।