
আবারো মানবিকতার নজির গড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক।উনাকে বারন বার লক্ষ্য করা যায় মানবিক উদ্যোগ গ্রহন করতে এমনি এক ঘটনার সাক্ষী থাকলো সিমনা বিধানসভার শরৎচন্দ্র চৌধুরী পাড়া। সোমবার ভাল্লুকের আক্রমণে গুরুতরভাবে আহত হলেন রাকেশ খোরাং। তাকে দ্রুত জিবি হাসপাতালে নিয়ে আসেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক।
জানা যায়, হঠাৎ করেই এলাকায় বন্য ভাল্লুকের আক্রমণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই ঘটনায় গুরুতর জখম হন রাকেশ খোরাং। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত জিবি হাসপাতালে নিয়ে যান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। উনার এই মানবিক ভূমিকায় এলাকায় প্রশংসার ঝড় উঠেছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক হলেও বর্তমানে তিনি পর্যবেক্ষণে রয়েছেন। ঘটনার পর থেকেই এলাকায় বন-বিভাগের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। ঘটনাকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য।