ত্রিপুরা
img

খোয়াই ব্লকে শুরু জনকল্যাণ শিবির

জনগণের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে খোয়াই আরডি ব্লকের উদ্যোগে শুরু হলো তিন দিনব্যাপী জনকল্যাণ শিবির। সোমবার খোয়াই পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, জেলা পরিষদের সদস্য অনুকূল দাস, বিডিও অনুরুদ্র দাস এবং আরডি ব্লকের চেয়ারম্যান টিংকু ভট্টাচার্য।এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা।প্রশাসনের উদ্যোগে এই শিবিরের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা সহজে পৌঁছে দেওয়া।শিবিরের মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষ ঘরে বসেই বিভিন্ন শংসাপত্র, স্বাস্থ্য পরিষেবা এবং সরকারি ভাতার জন্য আবেদন করার সুযোগ পাবেন।স্থানীয় প্রশাসনের দাবি, এই ধরনের উদ্যোগে সাধারণ মানুষের হয়রানি কমবে এবং পরিষেবা আরও দ্রুত পৌঁছাবে।