
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে ধর্মনগরে অনুষ্ঠিত হল ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’ কর্মসূচি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়ক জহর চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি অর্পনা নাথ ও বিজেপির জেলা সভাপতি কাজল দাস।অনুষ্ঠানের আগে ধর্মনগর রেলস্টেশনে পৌঁছে সাংসদ রাজীব ভট্টাচার্য নবনির্মিত জেলা শাসক কার্যালয় কমপ্লেক্সে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।এরপর শুরু হয় মূল অনুষ্ঠান ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’।প্রদীপ প্রজ্বলন ও ভারতমাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। ডিজিটাল ইন্ডিয়া থেকে শুরু করে আত্মনির্ভর ভারতের লক্ষ্য—সবই উঠে আসে আলোচনায়। নুষ্ঠানে বসে আঁকো প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়।শিশুদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।