ত্রিপুরা
img

পূজা দিয়ে বিজেপি রাজ্য সভাপতির সফর শুরু বিলোনিয়ায়

বিলোনিয়া সফরে এলেন বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি অভিষেক দেবরায়। সফরের শুরুতেই শহরের ঐতিহ্যবাহী যোগমায়া কালী বাড়িতে পূজা দিয়ে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন তিনি। 
দলীয় একাধিক কর্মসূচিতে অংশ নেন রাজ্য সভাপতি।বিজেপি জেলা কার্যালয়ে ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচির অংশ হিসেবে ফল গাছের চারা রোপণ করেন পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা সহ শচীন দেব বর্মণ অডিটোরিয়ামে আয়োজিত কার্যকর্তা সম্মেলনে যোগ দেন ।প্রদীপ প্রজ্বলন ও ভারতমাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। পরে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেন রাজ্য সভাপতি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক দেবরায় জানান, সংগঠন মজবুত করা ও কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য।