

Jun 15, 2026
রাজ্যের বিভিন্ন প্রান্তে চলমান ‘জনকল্যাণ শিবির’ কর্মসূচির অংশ হিসেবে টেপানিয়া ব্লক ও মাতারবাড়ি ব্লকে অনুষ্ঠিত হলো বিশেষ শিবির। সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে প্রশাসনের এই উদ্যোগে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানান, এই শিবির শুধু পরিষেবা দেওয়ার মাধ্যম নয়, এটি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য “সবার সাথে, সবার উন্নয়ন, সবার বিশ্বাস”—এই মন্ত্রকে বাস্তবে রূপ দেওয়া।স্থানীয় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই সরাসরি পরিষেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।