ত্রিপুরা
img

কৃতি ছাত্র-ছাত্রীদের বর্ণাঢ্য সংবর্ধনা, রাজর্ষি কলাক্ষেত্র

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মান জানাতে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হলো উদয়পুরে। মাতাবাড়ি মণ্ডল যুব মোর্চার উদ্যোগে রাজর্ষি কলাক্ষেত্রে এই অনুষ্ঠান ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
প্রতি বছরের মতো এবারও এলাকার মেধাবী ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহ দিতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে, যা করেন বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়।উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিজেপি গোমতী জেলার সভানেত্রী সবিতা নাগ সহ অন্যান্য নেতৃত্ব। কৃতি ছাত্র-ছাত্রীদের মঞ্চে পুষ্পবৃষ্টি করে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।বক্তব্যে বিধায়ক অভিষেক দেবরায় বলেন, আজকের এই মেধাবী ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের সমাজ ও রাজ্যের ভবিষ্যৎ গড়বে। পাশাপাশি তিনি শিক্ষক ও অভিভাবকদের অবদানকেও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।শেষে কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে স্মারক ও উপহার তুলে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
সাফল্যের এই স্বীকৃতি নতুন স্বপ্ন জাগাল শত শত ছাত্র-ছাত্রীর মনে… আগামী দিনে আরও বড় লক্ষ্য ছোঁয়ার প্রত্যয়।