ত্রিপুরা
img

বিয়ের আগে ঝগড়া, উদ্ধার মৃতদেহ—রহস্য ঘনীভূত

দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের মর্মান্তিক পরিণতি—ঘিরে এখন চরম চাঞ্চল্য। সামাজিকভাবে বিয়ের আগে হবু স্বামীর সঙ্গে ঝগড়ার পর নিজ বাড়ি থেকেই এক তরুণীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এডি নগর থানা অন্তর্গত বাধারঘাট শ্রীপল্লী এলাকায়। 
মৃতার নাম প্রিয়া দেব, বয়স ২২ বছর। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর প্রিয়া দেবের সঙ্গে তার হবু স্বামীর সামাজিকভাবে বিয়ের প্রস্তুতি চলছিল। কিন্তু সম্প্রতি দুইজনের মধ্যে তীব্র ঝগড়া হয় বলে জানা যায়। এরপরই ঘটে চাঞ্চল্যকর ঘটনা। নিজ বাড়ি থেকেই ২২ বছরের তরুণীর নিথর দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় নেমে আসে গভীর শোক ও চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এডি নগর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে ঘটনার পেছনে পারিবারিক অশান্তি নাকি অন্য কোনো কারণ রয়েছে—তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। পুলিশ সব দিক খতিয়ে দেখছে বলে জানানো হয়েছে।
ঝগড়া থেকে কি এই মৃত্যুর সূত্রপাত? নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য—সব প্রশ্নের উত্তর মিলবে কি তদন্তে? এখন সেদিকেই তাকিয়ে এলাকাবাসী।