
যাত্রী পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত! মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে নতুন করে উন্নত পরিষেবা চালুর ঘোষণা দিলেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
আগরতলার মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে যাত্রী পরিষেবা আরও আধুনিক ও উন্নত করার লক্ষ্যে সাংবাদিক সম্মেলন করলেন বিমানবন্দর আধিকারিকরা।যাত্রীদের সুবিধার জন্য বিভিন্ন পরিষেবা নতুনভাবে সাজানো হচ্ছে এবং পরিকাঠামো উন্নয়নের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। যাত্রীদের অভিজ্ঞতা আরও মসৃণ ও আধুনিক করাই আমাদের লক্ষ্য”যাত্রীদের আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে একাধিক নতুন পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
তবে বাস্তবে এই পরিবর্তন কতটা দ্রুত যাত্রীদের অভিজ্ঞতায় প্রতিফলিত হবে, এখন সেটাই দেখার।নতুন পরিষেবা কি সত্যিই বদলে দেবে বিমানবন্দরের চেহারা?