ত্রিপুরা
img

প্রধানমন্ত্রীর ১২ বছরের ফল্যে নিয়ে সাংবাদিক সম্মেলন,

প্রধানমন্ত্রীর ১২ বছরের শাসনকালকে কেন্দ্র করে বিশেষ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় আগরতলায়। বিজেপি রাজ্য কার্যালয়ে অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।
দিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত ১২ বছরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি, জনকল্যাণমূলক প্রকল্প এবং দেশের সার্বিক অগ্রগতির দিক তুলে ধরা হয়।নেতৃবৃন্দ জানান, এই সময়কালে দেশের পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে সামাজিক নিরাপত্তা, ডিজিটাল ইন্ডিয়া, স্বাস্থ্য ও আবাসন প্রকল্পে ব্যাপক পরিবর্তন এসেছে, যা সাধারণ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে।অনুষ্ঠানে উপস্থিত নেতৃত্বরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বকে আরও শক্তিশালী করে ভবিষ্যতে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানান।