ত্রিপুরা
img

সেকেরকোট বাজারে উত্তেজনা! বিস্ফোরক অভিযোগ

সেকেরকোট চৌমনি বাজারে এক ব্যবসায়ীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। প্রশাসনের হস্তক্ষেপের দাবি জোরদার হচ্ছে।
অভিযোগ দীর্ঘদিন ধরে তিনি বাজারে অবৈধ ব্যবসা ও অনিয়মমূলক কার্যকলাপ চালিয়ে আসছেন।এছাড়াও অন্য ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে হয়রানি করার অভিযোগও উঠেছে।বাজারের পরিবেশ নষ্ট হচ্ছে, দ্রুত ব্যবস্থা চাই ক্ষুব্ধ ব্যবসায়ীরাব্যবসায়ীদের দাবি, মানিক দাসকে বাজার থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হোক এবং তাঁর দোকান বন্ধ করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।এমনকি পরিস্থিতি না বদলালে বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার হুঁশিয়ারিও দিয়েছেন ব্যবসায়ীরা।
অভিযোগ ঘিরে এখন চরম উত্তেজনা সেকেরকোট চৌমনি বাজারে।তবে সত্যিই কি অভিযোগ প্রমাণিত হবে? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও অজানা সমীকরণ?