ত্রিপুরা
img

মারধর অভিযোগে নতুন মোড়, পাল্টা অভিযোগে সরগরম

জোলাইবাড়ি বিধানসভা অন্তর্গত মধ্যপিলাক এলাকায় মারধরের অভিযোগকে কেন্দ্র করে এবার নতুন মোড়। পাশাপাশি উল্টে দীপালীর বিরুদ্ধেই পাল্টা অভিযোগ তুলে সরগরম হয়েছে গোটা এলাকা।
অভিযোগ প্রতিবেশী নির্মল বিশ্বাস, তাঁর ছেলে সত্যজিৎ বিশ্বাস এবং স্ত্রী সঞ্জু বিশ্বাস মিলে তাঁকে মারধর ও হেনস্থা করেছেন। তবে এবার সেই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও সাজানো বলে দাবি করল অভিযুক্ত পরিবার। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নির্মল বিশ্বাস ও তাঁর পরিবার জানান, তাঁদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। পাশাপাশি এলাকার বিভিন্ন অনিয়ম ও অসামাজিক কার্যকলাপের অভিযোগও তুলেছেন তাঁরা।তাঁদের আরও দাবি, সত্যজিৎ বিশ্বাস ঘটনার সময় বাড়িতে ছিলেন না এবং তিনি সামাজিক কাজের সঙ্গে যুক্ত বলেও উল্লেখ করা হয়। পুরো ঘটনাকে সাজানো বলে অভিযোগ করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে পরিবার।
অভিযোগ-পাল্টা অভিযোগের এই জটিলতায় আসল সত্যি কোথায়? কার বক্তব্য কতটা গ্রহণযোগ্য? মধ্যপিলাকের এই বিতর্কের তদন্তে কী উঠে আসবে—এখন সেদিকেই নজর গোটা এলাকার।