ত্রিপুরা
img

কে হল অধিনায়ক? কারা পেল সুযোগ—রইল তালিকা

আসন্ন ২০২৫–২৬ রাজ্য ভিত্তিক সিনিয়র ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে বড় ঘোষণা করল তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশন। তেলিয়ামুড়া মহকুমা থেকে ১৫ জন প্রতিভাবান খেলোয়াড়ের নাম চূড়ান্ত করা হয়েছে। 
শনিবার তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আসন্ন রাজ্য সিনিয়র ক্রিকেট টুর্নামেন্টের জন্য নির্বাচিত খেলোয়াড়দের নাম ঘোষণা করা হয়। অ্যাসোসিয়েশনের সম্পাদক নন্দন রায় জানান, দীর্ঘ বাছাই প্রক্রিয়ার পর তেলিয়ামুড়া মহকুমা থেকে মোট ১৫ জন খেলোয়াড়কে রাজ্য স্তরের প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়েছে। নির্বাচিত খেলোয়াড়দের মধ্যে রয়েছেন শুভম ঘোষ, দুর্লভ রায়, পামির দেবনাথ, পৃথ্বীরাজ গোপ, ওমকার মল্লিক, অঙ্কুর দেবনাথ, সোমরাংসু পাল, ধিমানজিৎ দাস, মিন্টু দেবনাথ, তন্ময় মজুমদার, প্রীতম দেবনাথ, অর্জুন দাস, অনুপ রায়, শিবব্রত দেবনাথ এবং চিন্ময় দেব।দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দুর্লভ রায়, সহ-অধিনায়ক হয়েছেন পামির দেবনাথ। পাশাপাশি চারজন খেলোয়াড়কে স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে।
রাজ্য মঞ্চে তেলিয়ামুড়ার এই ১৫ তরুণ কি গড়ে তুলবে নতুন ইতিহাস? সাফল্যের পথে কে হবে আসল নায়ক—নজর এখন রাজ্য সিনিয়র ক্রিকেট টুর্নামেন্টের দিকে।