ত্রিপুরা
img

AICC বৈঠক নিয়ে মুখ খুললেন আসিস সাহা

এআইসিসি বৈঠকে রাজ্য থেকে অনলাইনে যোগ দেন প্রদেশ কংগ্রেস সভাপতি আসিস কুমার সাহা। বৈঠকে কর্মসংস্থান-সহ একাধিক জাতীয় ইস্যুতে আগামী সপ্তাহ থেকে দেশব্যাপী আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। তিনি জানান, কর্মসংস্থান-সহ একাধিক জনস্বার্থের ইস্যুতে আগামী সপ্তাহ থেকে দেশব্যাপী আন্দোলনের রূপরেখা ওই বৈঠকেই স্থির করা হয়েছে।একইসঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক জল্পনার প্রসঙ্গে তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসে যোগদান নিয়ে বৈঠকে কোনো ধরনের আলোচনা হয়নি।বিশালগড়কে ঘিরে ভাইরাল হওয়া একটি ছবির প্রসঙ্গেও প্রতিক্রিয়া দেন তিনি। তাঁর দাবি, কংগ্রেসকে বদনাম করার উদ্দেশ্যে পুরনো ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর খবর ছড়ানো হয়েছে। এমন কোনো ঘটনা গতকাল ঘটেনি বলেও তিনি দাবি করেন। এআইসিসি বৈঠকের বার্তা, মমতাকে ঘিরে জল্পনা খারিজ, আর ভাইরাল ছবি নিয়ে পাল্টা দাবি—এরপর রাজনৈতিক বিতর্ক কোন দিকে মোড় নেবে? আগামী দিনের ঘটনাপ্রবাহেই মিলবে সেই উত্তর।