ত্রিপুরা
img

শিশু শ্রম বিরোধী দিবসে সচেতনতামূলক অনুষ্ঠান

বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস উপলক্ষে ত্রিপুরায় অনুষ্ঠিত হলো এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান। নিশাদ রেবা স্কুল অফ আর্ট অ্যান্ড মিউজিক ও ত্রিপুরা শ্রম কমিশনের সহযোগিতায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আগরতলার পোলো সেন্ট্রাল মলে। শিশু শ্রম নির্মূল ও শিশু অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। সকাল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিভিন্ন বয়সের শিশুদের নিয়ে “সিট অ্যান্ড ড্র” প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার মূল বিষয় ছিল শিক্ষা, শিশু অধিকার এবং শিশু শ্রম প্রতিরোধ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের যুগ্ম কমিশনার বিনয় ভূষণ দাসসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। তাঁরা বলেন, শিশুদের সঠিক শিক্ষা ও নিরাপদ শৈশব নিশ্চিত করাই সমাজের প্রধান দায়িত্ব। শিশুদের হাতে রঙ-তুলি যখন সচেতনতার বার্তা আঁকে, তখন প্রশ্ন একটাই—শিশু শ্রম কি সত্যিই শেষ হবে, নাকি কেবল দিবসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এই লড়াই? উত্তর খুঁজছে সমাজ।