
রাজ্যের সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও নিরাপত্তা ইস্যু নিয়ে ত্রিপুরার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করল ভয়েস অফ মিডিয়ার রাজ্য কমিটির এক প্রতিনিধি দল।শুক্রবার বিকাল চারটায় রাজভবনে এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই বৈঠকে রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মরত সাংবাদিকদের সম্মুখীন হওয়া সমস্যা, বিশেষ করে সাংবাদিকদের উপর হামলার ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।প্রতিনিধি দল রাজ্যপালের সামনে সাংবাদিক নিরাপত্তা ও কর্মপরিবেশ সংক্রান্ত একাধিক বিষয় তুলে ধরে।রাজ্যপাল বিষয়গুলি মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলির ওপর অনুধাবন করেন বলে জানা গেছে।এছাড়াও আসন্ন জুলাই মাসের ২৭, ২৮ ও ২৯ তারিখ দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ভয়েস অফ মিডিয়ার কেন্দ্রীয় কনভেনশনের আমন্ত্রণপত্র রাজ্যপালের হাতে তুলে দেওয়া হয়। রাজভবনে আলোচনার পরও প্রশ্ন থেকে যাচ্ছে—সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে বাস্তবে কতটা বদল আসবে পরিস্থিতিতে? আর দিল্লির কনভেনশন কি এই ইস্যুতে নতুন দিশা দেখাতে পারবে? এখন সেই দিকেই নজর সবার।