ত্রিপুরা
img

মৃত্যুকে হারিয়েও শেষ নয় লড়াই! নতুন সংকটে রমেশ

এক ভয়াবহ বিমান দুর্ঘটনা… ২৬০ জনের মৃত্যু… আর সেই ধ্বংসস্তূপের মাঝ থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরা একমাত্র মানুষ এমন এক  খবর, যা শুধু একটি বিমান দুর্ঘটনার গল্প নয়… বরং বেঁচে থাকার পরও কীভাবে জীবন আরও কঠিন হয়ে উঠতে পারে—তার বাস্তব চিত্র।—কিন্তু প্রশ্ন হচ্ছে—মৃত্যুকে হারিয়ে যিনি ফিরেছিলেন, আজ তিনি কি সত্যিই বেঁচে আছেন স্বাভাবিক জীবনে? কারণ দুর্ঘটনার পর এক বছর কেটে গেলেও তাঁর জীবন এখন চরম সংকটে। আমরা এতক্ষণ কথা বলছিলেম  সেই ঘটনার কথা যেটা কিনা আমার আপনার মনে থাকার কথা  আমরা কথা বলছিলাম বিভেসিকা ময় দুর্ঘটনার কথা  যা কিনা কেড়ে নিয়েছিল ২৬০টি প্রাণ, সেই ধ্বংসস্তূপের মধ্য থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছিলেন একজন । আমদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার AI-171 বিমানের সেই ভয়াবহ দুর্ঘটনা কেড়ে নিয়েছিল ২৬০টি প্রাণ।সেই ধ্বংসস্তূপের মধ্য থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছিলেন বিশ্বাস কুমার রমেশ। আর রমেশ হয়ে উঠেছেন সেই ঘটনার একমাত্র জীবন্ত সাক্ষী। কিন্তু বেঁচে ফেরা তাঁর জীবনে শান্তি আনেনি, বরং শুরু হয়েছে এক দীর্ঘ মানসিক ও আর্থিক লড়াই। দুর্ঘটনার পর আজও সেই ভয়াবহ স্মৃতি তাঁকে তাড়া করে বেড়াচ্ছে। হারিয়েছেন নিজের ভাইকে, হারিয়েছেন স্বাভাবিক জীবনের ছন্দও। বর্তমানে তিনি কোনও কাজ করতে পারছেন না। শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ায় সংসারের দায়ভার বহন করাও কঠিন হয়ে উঠেছে। রমেশের প্রতিনিধি জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন ২৫ লক্ষ টাকা সহায়তা দেওয়া হলেও তা দিয়ে সংসার চালানো সম্ভব হচ্ছে না। কিন্তু প্রশ্ন এখন একটাই যেই ধ্বংসস্তূপের মধ্য থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছিলেন রমেশ। আর রমেশ হয়ে উঠেছেন সেই ঘটনার একমাত্র জীবন্ত সাক্ষী। সেই সাক্ষী আজ নিজেই প্রশ্নের মুখে—কীভাবে ঘটেছিল এই দুর্ঘটনা? তদন্তে জানা গেছে, টেক অফের পরপরই বিমানের দুটি ফুয়েল সুইচ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় ইঞ্জিনে তেল সরবরাহ বন্ধ হয়ে যায়, আর সেখান থেকেই ঘটে এই বিপর্যয়। তবে এখনো সরকারিভাবে চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি। এদিকে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে এবং অধিকাংশকে প্রাথমিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। টাটা গ্রুপের ট্রাস্ট থেকেও এক কোটি টাকার অতিরিক্ত সহায়তা দেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে। কিন্তু সবকিছুর মাঝেও সবচেয়ে বড় প্রশ্ন একটাই—বেঁচে ফেরা কি সত্যিই নতুন জীবন, নাকি এই দুর্ঘটনাই হয়ে উঠল রমেশের জীবনের আজীবন শাস্তি? আর সেই আকাশছোঁয়া প্রশ্নের উত্তর—AI-171 কেন ভেঙে পড়ল… তা কি কখনো পুরোপুরি সামনে আসবে? নাকি এই রহস্যই থেকে যাবে ইতিহাসের পাতায় আর এক অমীমাংসিত অধ্যায় হয়ে…