
রাজধানীর টাউন হল এলাকায় দিনের আলোয় চাঞ্চল্যকর ঘটনা।এলাকায় সমাজকর্মীর পরিচয় দিয়ে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে এক কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ। অভিযোগ, সমাজকর্মী পরিচয় দিয়ে তিন যুবক একটি গাড়িতে করে এসে পথচলতি কয়েকজনকে আটকানোর চেষ্টা করে। তারা দাবি করছিল, নেশাগ্রস্ত যুবকদের রিহ্যাব সেন্টারে নিয়ে যাওয়াই তাদের উদ্দেশ্য।কিন্তু স্থানীয়দের সন্দেহ তৈরি হলে সামনে আসে ভিন্ন অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের দাবি, কোনো স্বীকৃত এনজিওর সঙ্গে তাদের সম্পর্ক ছিল না। বরং দুর্বল ও অসহায় যুবকদের টার্গেট করে টাকা, মোবাইল ফোন কিংবা অন্যান্য সামগ্রী ছিনিয়ে নেওয়াই ছিল মূল উদ্দেশ্য।এক যুবককে গাড়িতে তোলার সময় তার পরিবারের সদস্যরা ঘটনাটি দেখে ফেলেন। মুহূর্তের মধ্যেই এলাকায় হইচই পড়ে যায় এবং স্থানীয় বাসিন্দা ও পথচারীরা ছুটে আসেন।পরিস্থিতি বেগতিক বুঝে দু'জন পালিয়ে গেলেও একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত যুবকের সঙ্গে আর কারা জড়িত? এটি কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি সক্রিয় কোনো বড় প্রতারণা ও ছিনতাই চক্রের অংশ? পলাতকদের খোঁজে তদন্ত যত এগোবে, ততই সামনে আসতে পারে আরও চাঞ্চল্যকর তথ্য।