বিদেশ
img

পশ্চিম এশিয়ার বিপর্যয়, হামলার মুখে ভারতীয় জাহাজ

পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব এবার সরাসরি পড়ছে সমুদ্র বাণিজ্যে। গত তিন দিনের মধ্যে তৃতীয়বারের মতো ভারতীয় জাহাজে হামলার ঘটনা সামনে এসেছে বলে জানা যাচ্ছে। সমুদ্রপথে চলাচলকারী ভারতীয় বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে, যা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে শিপিং মহলে। ঘটনার পর সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষ ও নিরাপত্তা সংস্থাগুলি পরিস্থিতি খতিয়ে দেখছে। আন্তর্জাতিক জলপথে নিরাপত্তা জোরদার করার দাবিও উঠছে। তিন দিনের মধ্যে একাধিক হামলা—এটা কি শুধুই বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো কৌশলগত বার্তা? আন্তর্জাতিক জলপথে এই উত্তেজনা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে, এখন সেই দিকেই তাকিয়ে বিশ্ব।