ত্রিপুরা
img

রেজিস্ট্রেশন নিয়ে ক্ষোভ, স্বাস্থ্য দপ্তরে কংগ্রেসের ডেপুটেশন

নির্ধারিত সময়সীমা অত্যন্ত কম বলে অভিযোগ তুলে নার্সিং স্টুডেন্টদের সঙ্গে নিয়ে স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস।সম্প্রতি স্বাস্থ্য দপ্তরের জারি করা এক নোটিফিকেশনে নির্দিষ্ট সময়ের মধ্যে সকল নার্সিং শিক্ষার্থীকে পুনরায় রেজিস্ট্রেশন করার নির্দেশ দেওয়া হয়। অভিযোগ, এত অল্প সময়ে এই প্রক্রিয়া সম্পূর্ণ করা বহু শিক্ষার্থীর পক্ষে সম্ভব নয়।এই পরিস্থিতিতে নার্সিং স্টুডেন্টদের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস।তাদের দাবি, শিক্ষার্থীদের বাস্তব সমস্যার কথা বিবেচনা করে রি-রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়াতে হবে এবং কাউকে যাতে প্রশাসনিক জটিলতার কারণে সমস্যায় পড়তে না হয়, তা নিশ্চিত করতে হবে।এদিকে এই ইস্যুকে কেন্দ্র করে শিক্ষার্থী মহলেও বাড়ছে উদ্বেগ এবং নানা প্রশ্ন। সময় কি বাড়াবে স্বাস্থ্য দপ্তর, নাকি নির্ধারিত সময়সীমাই বহাল থাকবে? হাজার হাজার নার্সিং পড়ুয়ার ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে থাকা এই সিদ্ধান্তে শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেওয়া হবে, এখন সেদিকেই তাকিয়ে ছাত্রছাত্রী থেকে অভিভাবক—সকলেই।