
তৃণমূলে বড় সাংগঠনিক রদবদল। দীর্ঘ ২৬ বছর পর রাজ্য সভাপতির পদ ছাড়লেন সুব্রত বক্সি। তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্ত ঘিরেই এখন জোর রাজনৈতিক চর্চা। দলের অন্দরে বড় পরিবর্তন। রাজ্য সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন তৃণমূলের বর্ষীয়ান নেতা সুব্রত বক্সি। দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন হিসেবে পরিচিত ‘বক্সিদা’ জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের পর আর এই দায়িত্বে থাকতে চান না।সূত্রের দাবি, সাম্প্রতিক সময়ে দলে গুরুত্ব কমে যাওয়া এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে তাঁর মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। এরপরই সাংগঠনিক রদবদলের সিদ্ধান্ত।নতুন রাজ্য সভানেত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজীব বন্দ্যোপাধ্যায়, পুষ্পা রায়, অরুণ বিশ্বাস ও অমিয়া রায়-সহ একাধিক নেতাকে বিভিন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।রাজনৈতিক মহলের একাংশের মতে, দলের ভিত মজবুত রাখা এবং অভ্যন্তরীণ টানাপোড়েন সামাল দিতেই এই পদক্ষেপ। তবে প্রশ্ন একটাই—এ কি শুধুই সাংগঠনিক রদবদল, নাকি তৃণমূলের অন্দরে শুরু হয়েছে আরও বড় রাজনৈতিক সমীকরণের খেলা? উত্তর মিলবে আগামী দিনেই।