
ঋষ্যমুখ বিধানসভার মতাই কৃষ্ণপুর এলাকায় ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। ঠাকুমার সঙ্গে পুকুরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায় এক শিশু। মুহূর্তেই এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।
জানা গেছে, সাত বছরের ঈশিতা মিত্র তার ঠাকুমার সঙ্গে পুকুরে স্নান করতে গিয়েছিল। হঠাৎই অসাবধানতাবশত সে জলের গভীরে তলিয়ে যায়।ঘটনার পরই এলাকায় শুরু হয় হইচই। স্থানীয় যুবকরা পুকুরে নেমে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি চালায়। অবশেষে উদ্ধার করা হয় শিশুটির নিথর দেহ।দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় বিলোনিয়া মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।এই খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েন পরিবার ও আত্মীয়-স্বজনরা। পুরো এলাকা জুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া।
এক মুহূর্তের অসতর্কতায় কীভাবে নিভে গেল এক ফুটফুটে জীবনের আলো? এই ঘটনার পর প্রশ্ন উঠছে—আর কত এমন দুর্ঘটনা দেখবে গ্রামবাংলা? নজর প্রশাসন ও সচেতনতার দিকে…দেহ উদ্ধার