ত্রিপুরা
img

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন! প্রার্থী তালিকা ঘোষণা

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে সরগরম আদালত চত্বর। আজ সাংবাদিক সম্মেলন করে নিজেদের প্রার্থীর নাম ও নির্বাচনী প্রতিশ্রুতি ঘোষণা করল ‘সংবিধান বাঁচাও মঞ্চ’।
সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, আইনজীবীদের অধিকার রক্ষা, সংগঠনের স্বচ্ছতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনাই তাদের মূল লক্ষ্য।এদিন প্রার্থীর নাম ঘোষণা করার পাশাপাশি একাধিক নির্বাচনী প্রতিশ্রুতিও তুলে ধরা হয়। আইনজীবীদের স্বার্থে ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয় সাংবাদিক সম্মেলনে।
ভোটের লড়াই কি শুধু প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ থাকবে? নাকি আদালত চত্বরে তৈরি হবে নতুন ক্ষমতার সমীকরণ? নজর এখন বার অ্যাসোসিয়েশনের নির্বাচনী ফলাফলের দিকে…