
জোলাইবাড়ি বিধানসভা এলাকার বাইখোড়া অঞ্চলে আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করার লক্ষ্যে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। এই উদ্যোগে বাইখোড়া পুলিশ স্টেশনের নতুন ভবন নির্মাণের জন্য মঞ্জুর করা হয়েছে ৭ কোটি ৮৪ লক্ষ টাকা।
বাইখোড়া এলাকায় আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। বাইখোড়া পুলিশ স্টেশনের নতুন ভবন নির্মাণের জন্য অনুমোদন করা হয়েছে ৭ কোটি ৮৪ লক্ষ টাকা। প্রকল্পের স্থান পরিদর্শনে যান মন্ত্রী তথা বিধায়ক Shukla Charan Noatia সঙ্গে ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, দ্রুত সমস্ত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নির্মাণ কাজ শুরু করা হবে। তিনি আরও বলেন, উন্নয়ন ও আধুনিক পরিকাঠামোর মাধ্যমে রাজ্যের প্রতিটি এলাকা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। নতুন এই পুলিশ স্টেশন ভবন শুধু পরিকাঠামোই নয় ,এটি হবে আরও শক্তিশালী আইনশৃঙ্খলা ব্যবস্থার এক নতুন ভিত্তি।
কিন্তু এই উন্নয়ন প্রকল্প ঘিরেই উঠছে এক বড় প্রশ্ন নতুন ভবন নির্মাণের পর কি সত্যিই বদলে যাবে পুরো এলাকার নিরাপত্তা চিত্র? আর কবে থেকে শুরু হবে এই বহুল প্রতীক্ষিত নির্মাণ কাজ?