ত্রিপুরা
img

লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস পালিত

আজ বুধবার ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস সারা দেশের পাশাপাশি রাজ্যজুড়ে বিভিন্ন স্থানে গভীর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পালিত হচ্ছে।ভোর থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় বিভিন্ন লোকনাথ মন্দির প্রাঙ্গণে। পূজার্চনা, ভজন-কীর্তন এবং বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে দিনটি স্মরণ করা হচ্ছে ভক্তিভরে।আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়ি রোড সংলগ্ন লোকনাথ মন্দিরে এদিন বিশেষ আয়োজন করা হয়। সকাল থেকেই পুষ্পার্ঘ্য অর্পণ, আরতি এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে ভক্তরা অংশ নেন এই পবিত্র স্মরণ অনুষ্ঠানে।ভক্তদের বিশ্বাস, লোকনাথ ব্রহ্মচারীর আদর্শ ও আধ্যাত্মিক বাণী আজও সমাজে শান্তি ও মানবতার পথ দেখায়। তাই এই দিনটিকে ঘিরে শুধু ধর্মীয় অনুষ্ঠানই নয়, ভক্তির এক গভীর আবেগও ছড়িয়ে পড়ে সর্বত্র।রাজ্যের বিভিন্ন প্রান্তে একইভাবে পালিত হচ্ছে এই তিরোধান দিবস, যেখানে ভক্তদের ঢল স্পষ্ট করে তুলছে লোকনাথ চেতনার অমলিন প্রভাব।
তবে এই ভক্তির ভিড়ের মাঝেও কী এমন বিশেষ বার্তা লুকিয়ে আছে লোকনাথ ব্রহ্মচারীর জীবনদর্শনে—যা আজও মানুষকে টেনে আনে আধ্যাত্মিকতার পথে? জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী প্রতিবেদনে…