
মহিলাদের সুরক্ষা, পুনর্বাসন ও স্বনির্ভরতার লক্ষ্য নিয়ে তেলিয়ামুড়ায় উদ্বোধন হলো ‘শক্তি সদন’। ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির উদ্যোগে গড়ে ওঠা এই কেন্দ্র ঘিরে তৈরি হয়েছে আশার আলো।
এই প্রকল্পের মাধ্যমে অসহায় ও দুঃস্থ মহিলাদের জন্য তৈরি করা হয়েছে নিরাপদ আশ্রয়, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী সাহা রায়, রূপক সরকার, নন্দন রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠনের কর্মকর্তারা।বক্তারা জানান, এখানে মহিলাদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং সামাজিক সহায়তা প্রদান করা হবে, যাতে তারা স্বনির্ভর হয়ে উঠতে পারেন।ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির দীর্ঘদিনের সামাজিক কাজের ধারাবাহিকতায় এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এই ‘শক্তি সদন’ কি সত্যিই বদলে দেবে অসহায় নারীদের জীবন? নাকি এর মাধ্যমে শুরু হবে আরও বড় সামাজিক পরিবর্তনের নতুন অধ্যায়? নজর এখন ভবিষ্যতের দিকে…