ত্রিপুরা
img

তেলিয়ামুড়ায় বাইক দুর্ঘটনা, প্রাণ গেল যুবকের

তেলিয়ামুড়ায় ফের এক মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া-ঘিলাতলী সড়কের নয়নপুর এলাকায়।মৃত যুবকের নাম সাগর সরকার। বয়স ২৬ বছর। পিতা মৃত সুশীল সরকার। বাড়ি তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ী এলাকায়।
তিনি তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ী এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, লোকনাথ বাবার উৎসব উপলক্ষে বন্ধুর বাড়িতে মূর্তি পৌঁছে দিয়ে কয়েকজন বন্ধুর সঙ্গে বাইকে করে বাড়ি ফিরছিলেন সাগর। ফেরার পথেই নয়নপুর এলাকায় হঠাৎই বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর এলাকাবাসী দ্রুত খবর দেয় দমকল কর্মীদের। পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় সাগরকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়। আজ দুপুরে ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। যুবকের অকাল মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গামাইবাড়ী সহ পুরো এলাকায়। ঘটনা নিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
কিন্তু কীভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা? গতির নাকি অন্য কোনো কারণ—রহস্য ঘনীভূত হচ্ছে ঘটনাকে ঘিরে.পুলিশ ইতিমধ্যেই শুরু করেছে তদন্ত .সত্য সামনে আসবে কি খুব শিগগিরই?