ত্রিপুরা
img

ত্রিপুরায় নারী সংগঠনের বৈঠক! রাজনৈতিক বার্তায় তোলপাড়

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নারীদের ভূমিকা নিয়ে ত্রিপুরায় গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হলো।মেলার মাঠে এই কর্মসূচিকে ঘিরে নজর কেড়েছে সংগঠনের বার্তা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা Kaninika Ghosh সহ রাজ্য কমিটির শীর্ষ নেতৃত্ব এবং অন্যান্য সদস্যরা।সভা থেকে নারীদের অধিকার, সামাজিক ভূমিকা এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়।নেতৃত্বের বক্তব্যে উঠে আসে বর্তমান সময়ের সামাজিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ।নারী সমাজকে আরও সংগঠিত হয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।কিন্তু এখন প্রশ্ন উঠছে—এই আলোচনা সভা কি শুধুই সচেতনতার বার্তা, নাকি আগামী দিনে রাজ্য রাজনীতিতে নারীদের আরও বড় ভূমিকার ইঙ্গিত?
মেলার মাঠের এই আলোচনাসভা বাইরে থেকে যতটা সাধারণ মনে হচ্ছে…ভেতরে কি ততটাই গভীর কোনো রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে? প্রশ্ন একটাই—নারী সংগঠনের এই সক্রিয়তা কি শুধুই সচেতনতা, নাকি আগামী দিনে ত্রিপুরার রাজনৈতিক সমীকরণ বদলে দেওয়ার প্রথম ইঙ্গিত…?