ত্রিপুরা
img

অনুষ্ঠানে ব্যস্ত হাসপাতাল, অপেক্ষায় রোগীরা!

একদিকে ‘ওয়েলকাম অনুষ্ঠান’, অন্যদিকে চিকিৎসার অপেক্ষায় রোগীরা!শান্তিরবাজার জেলা হাসপাতালে পরিষেবা নিয়ে উঠল গুরুতর অভিযোগ।
রোগীদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানাতেই বেশি ব্যস্ত ছিলেন। আর সেই কারণেই চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়েছে। ভর্তি থাকা রোগী সেলিম মিয়ার অভিযোগ,উন্নয়নের গল্প শোনানো হচ্ছে, কিন্তু আমরা চিকিৎসাই পাচ্ছি না।”স্থানীয়দের অভিযোগ, চিকিৎসক সংকট, ওষুধের অভাব এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার সমস্যা দীর্ঘদিন ধরেই রয়েছে হাসপাতালে। এর আগেও একাধিকবার পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এবার অভিযোগ উঠেছে সরাসরি রোগী পরিষেবা উপেক্ষা করার। এখন প্রশ্ন একটাই—হাসপাতালে কি বেশি গুরুত্বপূর্ণ রোগীর চিকিৎসা, নাকি অতিথি আপ্যায়ন?
যেখানে হাসপাতালের প্রতিটি মুহূর্ত একজন রোগীর জীবনের সঙ্গে জড়িয়ে থাকে, সেখানে যদি চিকিৎসার বদলে গুরুত্ব পায় অনুষ্ঠান আর আনুষ্ঠানিকতা—তাহলে প্রশ্ন উঠবেই.এখন সেই উত্তর খুঁজছেন রোগী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই…।