ত্রিপুরা
img

চড়ক মেলায় জুয়ার আসর !ছবি তুলতেই হেনস্তা সাংবাদিক

চড়ক মেলায় জুয়ার অভিযোগ, আর সেই অভিযোগের ছবি তুলতে গিয়ে সাংবাদিকদের হেনস্তা! ধর্মনগরের পদ্মপুর চড়ক মেলাকে ঘিরে এবার তীব্র বিতর্ক।
অভিযোগ, প্রশাসনের নজরে বিষয়টি থাকলেও এখনও পর্যন্ত দৃশ্যমান কোনও কঠোর পদক্ষেপ দেখা যায়নি।রবিবার রাতে অভিযোগের সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে যান কয়েকজন সংবাদকর্মী।সেই সময় জুয়া পরিচালনার অভিযোগে অভিযুক্ত কয়েকজনের সঙ্গে সাংবাদিকদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়।একসময় কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন ও হেনস্তা করে।ঘটনাস্থলে পুলিশ, সিআরপিএফ এবং টিএসআর বাহিনী উপস্থিত থাকলেও পরিস্থিতি ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে মেলার উদ্বোধন ঘিরেও শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রশ্ন শুধু জুয়ার অভিযোগ নয়, প্রশ্ন সংবাদমাধ্যমের নিরাপত্তা এবং আইনের শাসন নিয়েও।
একদিকে জুয়ার অভিযোগ, অন্যদিকে সাংবাদিক হেনস্তার দাবি—ধর্মনগরের এই চড়ক মেলা ঘিরে তৈরি হয়েছে একের পর এক প্রশ্ন। কিন্তু সবচেয়ে বড় রহস্য, যদি সবকিছু নিয়ম মেনেই চলছিল, তাহলে সংবাদকর্মীদের উপস্থিতিতে এত অস্বস্তি কেন? এখন সেই উত্তর খুঁজছে গোটা ধর্মনগর…