ত্রিপুরা
img

এএমসি বাজেটে বড় চমক! বদলাবে শহরের ভবিষ্যৎ?

এএমসি-র বাজেট পেশ! শহরের উন্নয়নে নতুন পরিকল্পনা, নাকি পুরনো প্রতিশ্রুতিরই পুনরাবৃত্তি?
আগরতলা পুর নিগম er নতুন বাজেট পেশ করা হয়েছে। নগর উন্নয়ন, পরিকাঠামো, পরিচ্ছন্নতা, পানীয় জল ও নাগরিক পরিষেবা উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে দাবি প্রশাসনের। বাজেট পেশের মাধ্যমে আগামী অর্থবর্ষে শহরবাসীর জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্পের রূপরেখা তুলে ধরা হয়েছে। যদিও বাজেটকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা। একদিকে উন্নয়নের দাবি, অন্যদিকে বাস্তবায়ন নিয়ে উঠছে প্রশ্ন। শহরবাসীর একাংশের বক্তব্য—ঘোষণা নয়, এবার মাঠে কাজ দেখতে চান তারাএখন দেখার, এই বাজেট কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকে, নাকি সত্যিই বদলে দেয় শহরের চেহারা।
বাজেটের অঙ্ক কাগজে যতই আকর্ষণীয় হোক না কেন, আসল পরীক্ষা এখন বাস্তবায়নে।কারণ শহরবাসীর প্রশ্ন একটাই—এই বাজেট কি সত্যিই বদলে দেবে আগরতলার ভবিষ্যৎ, নাকি বছরের পর বছর ধরে শোনা প্রতিশ্রুতির তালিকায় যোগ হবে আরও একটি নতুন অধ্যায়?