
সাইরেন বাজতেই শুরু তৎপরতা!মোহনপুরে এয়ার রেড ও ব্ল্যাকআউট মহড়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখল প্রশাসন।
Mohanpur মহকুমা প্রশাসনের উদ্যোগে মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো সিভিল ডিফেন্স এয়ার রেড ও ব্ল্যাকআউট বিষয়ক দুর্যোগ মোকাবিলা মহড়া।মহড়ায় অংশ নেয় এসডিআরএফ, পুলিশ, বিএসএফ, অগ্নি ও জরুরি পরিষেবা, স্বাস্থ্য, বিদ্যুৎ, সিভিল ডিফেন্সসহ একাধিক সরকারি দপ্তর।উদ্ধার অভিযান, আহতদের প্রাথমিক চিকিৎসা, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং ত্রাণ কার্যক্রমের বাস্তবচিত্র তুলে ধরা হয় মহড়ায়।মোহনপুর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক ধৃতি শেখর রায় জানান,এই মহড়ার মূল লক্ষ্য ছিল জরুরি পরিস্থিতিতে বিভিন্ন দপ্তরের সমন্বয়, প্রস্তুতি ও সক্ষমতা যাচাই করা।পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সিভিল ডিফেন্স ও দুর্যোগ মোকাবিলা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাও ছিল অন্যতম উদ্দেশ্য।
আজ ছিল মহড়া, ছিল পূর্ব পরিকল্পিত প্রস্তুতি।কিন্তু যদি সত্যিই কোনো বড় দুর্যোগ বা জরুরি পরিস্থিতি হঠাৎ সামনে এসে দাঁড়ায়, তাহলে বাস্তবের ময়দানে কতটা সফল হবে এই প্রস্তুতি?মোহনপুরের এই মহড়া সেই প্রশ্নেরই একটি ঝলক দেখাল, আর একইসঙ্গে মনে করিয়ে দিল—বিপদ কখনও বলে কয়ে আসে না...।