
বড় বিপদের মুখে আগরতলা–সিমনা প্রধান সড়ক!ব্রহ্মকুণ্ড শিববাড়ি সংলগ্ন পাকা ব্রিজের এপ্রোচ ভেঙে নদীগর্ভে—আতঙ্কে এলাকাবাসী।
স্থানীয়দের দাবি, টানা বৃষ্টির কারণেই এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।ব্রিজ সংলগ্ন এলাকায় পর্যটন দপ্তরের নতুন নির্মাণ কাজ চলছিল গত কয়েক মাস ধরে।মাটি ও পাথর স্তুপ করে রাখার ফলে জল নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যায়।ফলে ভারী বর্ষার জলে সৃষ্টি হয় বিশাল গর্ত, আর সেই জলের চাপেই ধীরে ধীরে ভেঙে পড়ে ব্রিজের উইং ওয়াল।এমনকি রাস্তার নিচের মাটিও ধসে গেছে বলে জানা গেছে।উপর থেকে দেখে বোঝা না গেলেও, ভিতরে লুকিয়ে রয়েছে বড় বিপদ।স্থানীয়দের আশঙ্কা—ব্রিজের বাঁদিকে সামান্য চাপ পড়লেই বড় দুর্ঘটনা ঘটতে পারে।যেকোনো গাড়ি বাঁদিকে হেলে উঠলেই রাস্তা ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে।এখন প্রশ্ন একটাই—প্রশাসন কি বড় দুর্ঘটনার আগেই নড়েচড়ে বসবে, নাকি কোনও প্রাণহানির পরেই শুরু হবে মেরামতির কাজ?
উপর থেকে সব স্বাভাবিক মনে হলেও, মাটির নিচে তৈরি হয়েছে এক ভয়ংকর বিপদের গল্প…যে গল্পে এখনই ব্যবস্থা না নিলে, সামান্য একটি গাড়ির চাপেই ভেঙে পড়তে পারে পুরো সেতু ব্যবস্থা—আর তার পরিণতি হতে পারে এক ভয়ংকর দুর্ঘটনা, যা কেউ কল্পনাও করতে চাইছে না