ত্রিপুরা
img

আগরতলায় দুর্যোগ মহড়া! মাঠে নামল উদ্ধার বাহিনী

Umakanta Academy Ground-এ সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত বিশেষ মহড়া।
প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত উদ্ধারকাজ, ক্ষয়ক্ষতি কমানো এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।মহড়ায় অংশ নেন বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল কর্মী, স্বাস্থ্যকর্মী, প্রশাসনিক আধিকারিক এবং স্বেচ্ছাসেবীরা।ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে কীভাবে উদ্ধার অভিযান চালানো হবে, আহতদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে চিকিৎসা দেওয়া হবে এবং ত্রাণ পৌঁছে দেওয়া হবে—তার বাস্তবধর্মী প্রদর্শন করা হয়।সদর মহকুমা শাসক Manik Lal Das জানান, দুর্যোগের সময় বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।এই ধরনের মহড়া ভবিষ্যতের জরুরি পরিস্থিতি মোকাবিলায় কার্যকর ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আজ ছিল শুধুই একটি মহড়া, কিন্তু বাস্তবে যদি হঠাৎ নেমে আসে ভূমিকম্প, অগ্নিকাণ্ড বা অন্য কোনো বড় দুর্যোগ—তাহলে কতটা দ্রুত ও কার্যকরভাবে কাজ করবে উদ্ধারকারী বাহিনী?উমাকান্ত মাঠের এই অনুশীলন সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা, কারণ দুর্যোগ আসার আগে প্রস্তুতি না থাকলে কয়েক মিনিটের ভুলই ডেকে আনতে পারে বড় বিপর্যয়…।