ত্রিপুরা
img

পিস্তল দেখিয়ে ধর্ষণ ও খুনের হুমকি! আতঙ্কে পরিবার

রাজ্যে ফের নাবালিকা নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন। মোবাইলে অত্যাধুনিক পিস্তলের ছবি পাঠিয়ে এক ১৬ বছরের নাবালিকাকে গুলি করে হত্যা ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। 
জানা গেছে, ভয়ে প্রথমে বিষয়টি মৌখিকভাবে আমতলী থানাকে জানায় নাবালিকার পরিবার। কিন্তু এরপরও থামেনি হুমকি। ক্রমাগত হুমকিতে মানসিকভাবে ভেঙে পড়েছে ১৬ বছরের নাবালিকা। আতঙ্কে রয়েছে গোটা পরিবারও। অবশেষে বাধ্য হয়ে বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত জয়দেব দেবনাথের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। পরিবারের দাবি, দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক পুলিশ প্রশাসন।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার সেকেরকোট এলাকায়। 

আতঙ্কে দিন কাটছে নাবালিকা ও তার পরিবারের। একটার পর একটা হুমকি… মোবাইলে পিস্তলের ছবি… আর আতঙ্কে কাঁপছে  নাবালিকার পরিবার।