ত্রিপুরা
img

বীরচন্দ্র কলসিতে তিপ্রা মথার বড় চমক!

ভিলেজ কমিটি নির্বাচনের উত্তাপ যত বাড়ছে, ততই রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে বীরচন্দ্র কলসি কেন্দ্রে। এবার বড়সড় চমক তিপ্রা মথা শিবিরে।
বিজেপি ও সিপিএম ছেড়ে একসাথে যোগ দিলেন শতাধিক ভোটার ও কর্মী। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক আলোড়ন।বুধবার, তিপ্রা মথার এমডিসি কেনারাম রিয়াং-এর উপস্থিতিতে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।এছাড়াও দক্ষিণ জোনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং এবং ব্লক সভাপতি রসনজিৎ রিয়াং-এর হাত ধরে নবাগতরা দলীয় পতাকা তুলে নেন।শুধু কয়েকজন নয়—বিজেপি ও সিপিএম ছেড়ে প্রায় ৩৫ পরিবারের ১৫২ জন ভোটার যোগ দেন তিপ্রা মথা-এ।এই গণযোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিরোধী শিবিরে চাপ বাড়ছে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
ভোটের আগে কি আরও বড় ভাঙনের মুখে বিরোধীরা? বীরচন্দ্র কলসির এই ঝড় কি বদলে দেবে নির্বাচনের সমীকরণ? নজর এখন পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের দিকে…!