ত্রিপুরা
img

নতুন সভাপতিকে ঘিরে রাজনৈতিক মহলে বাড়ছে জল্পনা

ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন সভাপতিকে ঘিরে রাজনৈতিক মহলে বাড়ছে জল্পনা। আর সেই আবহেই বিজেপি প্রদেশ কার্যালয়ে নতুন সভাপতিকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, 
উপস্থিত ছিলেন প্রাক্তন বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের একাধিক নেতা-কর্মী। শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দলীয় ঐক্যের বার্তাও তুলে ধরা হয়। রাজনৈতিক মহলের মতে, নতুন সভাপতিকে সামনে রেখে আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এগোতে চাইছে বিজেপি। বিশেষ করে বুথ স্তর থেকে সংগঠনকে চাঙ্গা করার দিকেই জোর দেওয়া হতে পারে। অন্যদিকে, নতুন সভাপতির দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে দলীয় অন্দরে বাড়ছে উৎসাহও। আগামী দিনে সাংগঠনিক রদবদল বা নতুন কৌশলের ইঙ্গিত মিলতে পারে বলেও মনে করছে রাজনৈতিক মহল।
নতুন সভাপতিকে ঘিরে শুভেচ্ছার আবহ… কিন্তু এর মধ্যেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণের জল্পনা। শুধুই কি সৌজন্য সাক্ষাৎ, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে আগামী দিনের বড় সাংগঠনিক রণকৌশল? এখন সেই দিকেই নজর রাজনৈতিক মহলের।