ত্রিপুরা
img

কুমারঘাটে বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত জীবন!

ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমায় বিদ্যুৎ সমস্যায় নাজেহাল সাধারণ মানুষ। বিশেষ করে গ্রামাঞ্চলে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে চরম সংকটে পড়েছেন ই-রিকশা চালকরা। চার্জ না থাকায় বন্ধ হচ্ছে গাড়ি, আর তাতেই থমকে যাচ্ছে রোজগার।
দিনের পর দিন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত কুমারঘাট ও সংলগ্ন গ্রামাঞ্চল। হালকা বাতাস বা বৃষ্টি হলেই উধাও হয়ে যাচ্ছে বিদ্যুৎ পরিষেবা। চার্জ দিতে না পারায় গাড়ি রাস্তায় নামানো সম্ভব হচ্ছে না, ফলে রোজগার সম্পূর্ণভাবে থমকে যাচ্ছে।একই অভিযোগ একাধিক চালকের। তাঁদের দাবি, বিদ্যুৎ না থাকায় শুধু রোজগার নয়, মাসিক কিস্তি দেওয়াও কঠিন হয়ে পড়ছে।ই-রিকশাই এখন পরিবারের একমাত্র আয়ের ভরসা। কিন্তু বিদ্যুৎ সমস্যার কারণে সেই রুজির পথও বন্ধ হয়ে যাচ্ছে।শুধু ই-রিকশা চালকই নন, বিদ্যুৎ বিভ্রাটে জেরবার সাধারণ মানুষও। দৈনন্দিন জীবন থেকে শুরু করে কাজকর্ম—সবকিছুতেই পড়ছে সরাসরি প্রভাব।স্থানীয়দের কটাক্ষ, উন্নয়নের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে বিদ্যুৎ পরিষেবা যেন এখনও “কাগজেই সীমাবদ্ধ”।
প্রশ্ন একটাই—কবে থামবে এই বিদ্যুৎ বিভ্রাট? কুমারঘাটের অন্ধকার কি সত্যিই আলো দেখবে, নাকি প্রতিদিনই বাড়বে এই দুর্ভোগ? উত্তর খুঁজছে সাধারণ মানুষ… নজর এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে!