ত্রিপুরা
img

জ্বালানির আগুনে পকেট ফাঁকা! ক্ষোভে সাধারণ মানুষ

পেট্রোল-ডিজেলের পাশাপাশি এবার পিএনজি ও সিএনজির দামের চাপেও নাজেহাল সাধারণ মানুষ। প্রতিদিন যাতায়াত খরচ বাড়ায় কার্যত চাপে পড়েছে সাধারণ ও মধ্যবিত্ত পরিবার।
অটো, ট্যাক্সি থেকে শুরু করে বাণিজ্যিক যানবাহন সব ক্ষেত্রেই জ্বালানির খরচ বেড়ে যাওয়ায় বাড়ছে ভাড়া। ফলে সাধারণ মানুষের পকেট যেন ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে।যাত্রী ও চালকদের অভিযোগ, আগের তুলনায় এখন আয়-ব্যয়ের ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়েছে। অনেকে বলছেন, জ্বালানির এই লাগামছাড়া দামে জীবনযাত্রা আরও কষ্টকর হয়ে উঠছে।এদিকে বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজার ও সরবরাহ ব্যবস্থার চাপেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে।
জ্বালানির আগুনে পুড়ছে পকেট… স্বস্তির অপেক্ষায় সাধারণ মানুষ!”প্রশ্ন উঠছে নিয়ন্ত্রণ কোথায়?