ত্রিপুরা
img

অল্প বৃষ্টিতেই জলজট! কাশিপুরে রাস্তায় বিক্ষোভ

খয়েরপুরের কাশিপুর কো-অপারেটিভ এলাকায় অল্প বৃষ্টিতেই ভয়াবহ জলজট তৈরি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ২০০’র বেশি পরিবার।
স্থানীয়দের অভিযোগ বুধবার অল্প বৃষ্টিতেই ফের জল জমে যায় এলাকায়। রাস্তা কার্যত ডুবে যায় হাঁটুসমান জলে, যার ফলে স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষকে চরম সমস্যার মুখে পড়তে হয়। এরই প্রতিবাদে রাস্তায় নেমে আসে ক্ষুব্ধ এলাকাবাসী। তারা বিক্ষোভ প্রদর্শন করে প্রশাসনের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান। স্থানীয়দের প্রশ্ন—বারবার অভিযোগের পরও কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কার গাফিলতিতে এই দুর্ভোগ?
তাহলে কি এবার প্রশাসন নড়বে?নাকি আবারও জলজটের এই ছবি ফিরবে পরের বৃষ্টিতেই?