ত্রিপুরা
img

বিয়ের প্রলোভন গ্রেফতার যুবক, ঘটনায় চাঞ্চল্য

বিয়ের প্রলোভন ভয়ভীতি আর তারপর গভীর রাতে গৃহবধূর বাড়িতে ঢুকে পাশবিক নির্যাতনের অভিযোগ। সিধাই থানা এলাকার এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।
অভিযোগ, মোহনপুরের কলকলিয়া এলাকার বাসিন্দা ১৯ বছরের উজ্জ্বল সরকার মঙ্গলবার গভীর রাতে আচমকাই নির্যাতিতার বাড়িতে পৌঁছে যায়। এরপর জোর করে দরজা খুলে ঘরে প্রবেশ করে বলে অভিযোগ।নির্যাতিতার দাবি, দীর্ঘদিন ধরেই তাকে বিয়ের প্রলোভন দেখানো হচ্ছিল এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছিল। ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়লেও সাহস দেখিয়ে বুধবার সিধাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নামে পুলিশ। এরপর অভিযুক্ত উজ্জ্বল সরকারকে আটক করে সিধাই থানায় নিয়ে আসা হয়। বর্তমানে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রাও।
গভীর রাতের সেই ঘটনাকে ঘিরে এখন উঠছে একের পর এক প্রশ্ন। শুধুই কি বিয়ের প্রলোভন? নাকি দীর্ঘদিন ধরেই চলছিল ভয়ভীতি আর মানসিক নির্যাতনের অন্ধকার অধ্যায়? নির্যাতিতার অভিযোগে শুরু হয়েছে তদন্ত… কিন্তু তদন্ত যত এগোচ্ছে, ততই ঘনীভূত হচ্ছে রহস্য। এখন দেখার—এই চাঞ্চল্যকর ঘটনায় পুলিশের তদন্তে সামনে আসে আর কোন বিস্ফোরক তথ্য।