
আসন্ন “খেলো ধর্মনগর ২০২৬”-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে সামনে রেখে বুধবার ধর্মনগর পৌর পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো সাংবাদিক সম্মেলন। তবে অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠতেই কিছুটা অস্বস্তির মুখে পড়তে দেখা গেল পৌর চেয়ারপার্সনকে।
ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে “খেলো ধর্মনগর ২০২৬”-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জহর চক্রবর্তী এবং পৌর পরিষদের চেয়ারপার্সন মিতালী রানী দাস সেন। সাংবাদিক সম্মেলনে খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়া, অনুষ্ঠান পরিচালনা এবং পৌর এলাকার ক্রীড়া উন্নয়ন নিয়ে একাধিক প্রশ্ন তোলেন সাংবাদিকরা। প্রশ্নের মুখে কিছুটা অস্বস্তিতে পড়তে দেখা যায় পৌর চেয়ারপার্সন মিতালী রানী দাস সেনকে। এখন নজর আগামী ৩০ মের অনুষ্ঠানের দিকে। শুধু পুরস্কার বিতরণী নয়, “খেলো ধর্মনগর ২০২৬” ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলেও শুরু হয়েছে নানা আলোচনা।
খেলাধুলার উৎসব নাকি নতুন বিতর্কের সূচনা? পুরস্কার বিতরণীর মঞ্চে সামনে আসতে চলেছে আর কী কী প্রশ্ন—এখন সেদিকেই তাকিয়ে ধর্মনগরবাসী