
রাজেশ ঘোষকে ঘিরে বিস্ফোরক পোস্ট… সোশ্যাল মিডিয়ার আড়ালে কি বড় চক্রান্ত? আমতলী থানার অভিযানে বাড়ছে রহস্য!”অভিযোগের তির শুভম বিশ্বাসের দিকে।
বুধবার রাতে অভয়নগরের একটি রিহ্যাব সেন্টারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আমতলী থানার পুলিশ। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কে বা কারা এই পোস্টের নেপথ্যে, কী উদ্দেশ্যে ছড়ানো হয়েছিল সেই বার্তা—তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। একাংশের দাবি, এটি পরিকল্পিত অপপ্রচার। আবার অন্যদিকে বিরোধীদের অভিযোগ—সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ভয় দেখানোর রাজনীতি চলছে।ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক মাধ্যমে তীব্র চর্চা শুরু হয়েছে।।
একটি সোশ্যাল মিডিয়া পোস্ট… তারপর রাতের পুলিশি অভিযান… আর সেই ঘটনাকে ঘিরে এখন বাড়ছে একের পর এক প্রশ্ন।শুধুই কি কুৎসা ও হুমকির অভিযোগ?নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে আরও বড় কোনও রহস্য?তদন্ত যত এগোচ্ছে, ততই ঘনীভূত হচ্ছে সাসপেন্স… এখন নজর পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে।