ত্রিপুরা
img

বিকট শব্দে কেঁপে উঠল কাকুলিয়া ব্রিজ!

মুহূর্তের বিকট শব্দ… কেঁপে উঠল কাকুলিয়া ব্রিজ এলাকা! ব্রেক ফেল নাকি অন্য রহস্য—ঘিরে বাড়ছে জল্পনা
জানা যায় দক্ষিণ জেলার জোলাইবাড়ি ব্লক সংলগ্ন কাকুলিয়া ব্রিজ এলাকায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ১২ চাকার লরি ব্রিজের দেওয়ালে সজোরে ধাক্কা মারতেই মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দুর্ঘটনার জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় লরিটির সামনের অংশ। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।দুর্ঘটনার পর কিছুক্ষণের জন্য এলাকায় যান চলাচলেও বিঘ্ন ঘটে।স্থানীয়দের দাবি, লরিটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। প্রাথমিকভাবে অনুমান, নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা ঘটে। যদিও ঠিক কী কারণে চালক নিয়ন্ত্রণ হারালেন, তা এখনও স্পষ্ট নয়।ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় পুলিশ। শুরু হয়েছে তদন্ত। দুর্ঘটনার পেছনে যান্ত্রিক ত্রুটি, অতিরিক্ত গতি নাকি অন্য কোনও কারণ রয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে।
এক মুহূর্তের অসাবধানতা… নাকি লুকিয়ে রয়েছে আরও বড় কোনও কারণ?কাকুলিয়া ব্রিজের এই ভয়াবহ দুর্ঘটনা এখন তুলে দিচ্ছে একাধিক প্রশ্ন।কীভাবে নিয়ন্ত্রণ হারাল ১২ চাকার বিশাল লরি?চালকের ভুল, ব্রেক ফেল নাকি অন্য কোনও প্রযুক্তিগত ত্রুটি?তদন্ত যত এগোচ্ছে, ততই বাড়ছে রহস্য… আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন নজর প্রশাসনের পরবর্তী রিপোর্টের দিকে।