
সেইভ কনস্টি-টিউশন ফোরামে বড়সড় রদবদল। দীর্ঘদিন সভাপতি পদে থাকা মৃণাল কান্তি ভৌমিককে সরিয়ে এবছর প্রথমবারের মতো এক মহিলাকে সভাপতি পদে আনা হয়েছে।
নতুন সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে পৃথা দেব পালের নাম। সভাপতি নয়, মোট ১৫ জনের নতুন কমিটির নামও ঘোষণা করেছে সেইভ কনস্টিটিউশন ফোরাম। তবে সবকিছুর মধ্যেই এখন বড় প্রশ্ন—হঠাৎ কেন সরানো হল দুই টার্মের সভাপতি মৃণাল কান্তি ভৌমিককে? যদিও সংগঠনের তরফে পরিবর্তনকে স্বাভাবিক প্রক্রিয়া বলা হলেও, রাজনৈতিক ও সামাজিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। অনেকের মতে, এই রদবদলের পিছনে থাকতে পারে সংগঠনের অভ্যন্তরীণ সমীকরণও। অন্যদিকে, পৃথা দেব পালের নেতৃত্বে আগামী দিনে সংগঠন কোন পথে এগোয়, সেদিকেও নজর থাকছে সকলের।
একদিকে নতুন মুখ… অন্যদিকে পুরনো সভাপতির বিদায়। সেইভ কনস্টি-টিউশন ফোরামের এই রদবদল এখন তৈরি করছে একাধিক প্রশ্ন। এ কি শুধুই সাংগঠনিক পরিবর্তন? নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে আরও গভীর কোনও অভ্যন্তরীণ সমীকরণ?