ত্রিপুরা
img

রাজ্যে ফিরলেন অভিষেক দেবরায়! বিমানবন্দরে উচ্ছ্বাস

নতুন সভাপতি হিসেবে নাম ঘোষণার পর প্রথমবার রাজ্যে পা রাখলেন বিধায়ক অভিষেক দেবরায়। আর তাঁকে ঘিরে রাজ্যের বিমানবন্দরে দেখা গেল উচ্ছ্বাস, স্লোগান আর সমর্থকদের ভিড়।
ফুলের তোড়া, স্লোগান আর শুভেচ্ছার মধ্য দিয়ে অভিষেক দেবরায়কে স্বাগত জানান দলের নেতা-কর্মীরা। সমর্থকদের উপস্থিতি ঘিরে তৈরি হয় রাজনৈতিক উত্তেজনাও।রাজনৈতিক মহলের একাংশের মতে, সভাপতির দায়িত্ব পাওয়ার পর এই সফর শুধুই সৌজন্য নয়, বরং সংগঠনের ভিত আরও শক্ত করার বার্তাও স্পষ্ট হয়েছে এদিন।যদিও বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক দেবরায় সংগঠনকে আরও মজবুত করার বার্তাই দিয়েছেন। পাশাপাশি আগামী দিনে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে কাজ করার আশ্বাসও দেন তিনি। রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন— নতুন দায়িত্বের পর কি আরও বড় ভূমিকায় দেখা যাবে অভিষেক দেবরায়কে?
এখন প্রশ্ন— এই নতুন দায়িত্ব কি শুধু সংগঠনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি খুব শীঘ্রই রাজ্যের রাজনীতিতে দেখা যাবে আরও বড় কোনও চমক? রাজনৈতিক মহলের নজর এখন সেদিকেই।