ত্রিপুরা
img

দা নিয়ে বাড়িতে ঢুকে হামলা! আতঙ্ক আমতলীতে

আমতলীতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা। অভিযোগ, ধারালো দা হাতে বাড়িতে ঢুকে এক বিধবা মহিলার উপর হামলা চালানো হয়েছে। 
অভিযোগ, ধারালো দা নিয়ে বাড়িতে ঢুকে পড়ে এক ব্যক্তি এবং বিধবা মহিলার উপর চড়াও হয়।অভিযুক্ত শুধু হামলাই করেনি, প্রাণনাশের হুমকি দিয়ে ভয় দেখানোরও চেষ্টা করে। মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। এই ঘটনায় গুরুতর অভিযোগের তীর পঙ্কজ সরকার ও ভবন নামের দুই ব্যক্তির বিরুদ্ধে। শুধু তাই নয়, প্রাণনাশের হুমকি দিয়ে বদ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টার অভিযোগও উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। নির্যাতিতা ইতিমধ্যেই আমতলী থানার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে জানা গেছে। তবে এই ঘটনাকে ঘিরে এলাকায় এখনও চরম উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ।
কে এই হামলার নেপথ্যে? কেন বিধবাকে লক্ষ্য করা হলো? সত্য উদঘাটনে তদন্তের দিকে তাকিয়ে পুরো আমতলী… উত্তেজনা এখন তুঙ্গে!