ত্রিপুরা
img

বিরসা লাইভস ইন নিউ ভারত’ ঘিরে জোর চর্চা

প্রজ্ঞা ভবনের অনুষ্ঠিত হল জনজাতিয়া গরিমা উৎসব–২০২৬’“বিরসা লাইভস ইন নিউ ভারত”। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নল্লু। 
“বিরসা লাইভস ইন নিউ ভারত” থিমকে কেন্দ্র করে জনজাতি গৌরবকে নতুন ভারতের প্রেক্ষাপটে ব্যাখ্যা করা হয়।অনুষ্ঠানে উপস্থিত রাজ্যপাল তাঁর বক্তব্যে জনজাতি সমাজের উন্নয়ন ও ঐতিহ্য রক্ষার ওপর গুরুত্ব দেন বলে জানা গেছে।উৎসব মঞ্চে নানা সাংস্কৃতিক পরিবেশনা ও প্রদর্শনীর মাধ্যমে জনজাতি জীবনের ইতিহাস ও পরিচয়কে তুলে ধরা হয়।প্রশাসনিক মহলের মতে, এই ধরনের অনুষ্ঠান জনজাতি সমাজকে মূলধারার উন্নয়নের সঙ্গে আরও শক্তভাবে যুক্ত করার বার্তা দেয়।তবে এই উৎসব শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানেই সীমাবদ্ধ নয়—এর পেছনে রয়েছে আরও বড় সামাজিক ও রাজনৈতিক বার্তা, এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা।
জনজাতি গরিমার এই মঞ্চে কী নতুন দিকনির্দেশ দিলেন রাজ্যপাল? ‘বিরসা লাইভস ইন নিউ ভারত’-এর বার্তা কি বদলে দেবে আগামী দিনের উন্নয়নের রূপরেখা? প্রশ্ন এখন একটাই… নজর রাখছে গোটা প্রশাসনিক মহল!